চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা ও ফকিরেরপুলের জয়
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টি অ্যান্ড টি ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।
বসুন্ধরার তিন গোলদাতা হলেন মোমিনুর, জাবেদ ও কাঞ্চন। টি অ্যান্ড টির একমাত্র গোলটি করেন জাহাঙ্গীর আলম।
অন্য ম্যাচে নোফেল স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারায় ফকিরেরপুল। তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন কঙ্কর বিশ্বাস।
