২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকের জয়

তোফায়েল ও হানিফের গোলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে হারিয়েছে অগ্রণী ব্যাংক স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 09:38 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অগ্রণী ব্যাংকের জয়টি ২-১ গোলের।

৩৪তম মিনিটে তোফায়েলের গোলে এগিয়ে যাওয়া অগ্রণী ব্যাংক ব্যবধান দ্বিগুণ করে নেয় দুই মিনিট পর হানিফের লক্ষ্যভেদে। ৬১তম মিনিটে ডালিম ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ফকিরেরপুল।

বৃহস্পতিবার অন্য ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস ১-১ ড্র করেছে। ২৯তম মিনিটে ফরহাদ ভিক্টোরিয়াকে এগিয়ে নেওয়ার পর ৩৪তম মিনিটে কাঞ্চন বসুন্ধরাকে সমতায় ফেরান।