চ্যাম্পিয়নশিপ লিগে ড্রয়ের দিন
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে উত্তর বারিধারা-বসুন্ধরা কিংস ও ফকিরেরপুল ইয়ংমেন্স-কাওরান বাজার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব ও বসুন্ধরা কিংসের ম্যাচটি ২-২ ড্র হয়।
প্রথমার্ধের যোগ করা সময়ে বসুন্ধরাকে এগিয়ে নেওয়ার পর ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণও করেন রিপন আলম। ৮০তম মিনিটে ডালিমের গোলে ম্যাচে ফেরার ছয় মিনিট পর সুজন উত্তর বারিধারাকে সমতায় ফেরান।
রোববার দ্বিতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন ফকিরেরপুলকে গোলশূন্য ড্রয়ে রুখে দেয় কাওরান বাজার।
