২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ের হিসেবে ফের মেসিকে ছাড়িয়ে রোনালদো

টানা দ্বিতীয় বছরে বেতন-বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 12:32 AM

Updated : 19 Aug 2022, 04:50 PM

ফোর্বস সাময়িকীর এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তারপরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি।

২০১৬ সালে জাতীয় দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী রোনালদো গত বছর মোট নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় করেন। আগের বছরের চেয়ে তার আয় বেড়েছে ৫০ লাখ ডলার।

৩২ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় জেমসের গত বছরের আয় আট কোটি ৬২ লাখ ডলার। আর আর্জেন্টিনা অধিনায়ক মেসির আয় আট কোটি ডলার।

ফোর্বস সাময়িকীর করা ১০০ জনের তালিকায় মোট ১১টি ভিন্ন ক্রীড়ার খেলোয়াড় আছেন।

এই তালিকায় সর্বোচ্চ ৩২ জন বাস্কেটবল খেলোয়াড়। বেসবল থেকে ২২ ও আমেরিকান ফুটবল থেকে ১৫ ও ফুটবল থেকে ৯ জন আছেন।

সবচেয়ে বেশি আয় করা ৫ খেলোয়াড়

নাম

খেলা

আয় (ডলার)

ক্রিস্তিয়ানো রোনালদো

ফুটবল

৯ কোটি ৩০ লাখ

লেব্রন জেমস

বাস্কেটবল

৮ কোটি ৬২ লাখ

লিওনেল মেসি

ফুটবল

৮ কোটি

রজার ফেদেরার

টেনিস

৬ কোটি ৪০ লাখ

কেভিন ডুরান্ট

বাস্কেটবল

৬ কোটি ৬ লাখ