২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে চতুর্থ রাউন্ডে নাদাল

দারুণভাবে এগিয়ে চলছেন ফরাসি ওপেনে দশম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2017, 10:51 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

চতুর্থ বাছাই স্পেনের এই খেলোয়াড় ৬-০, ৬-১ ও ৬-০ গেমে জর্জিয়ার নিকোলস বাশাশভিলিকে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন।

এখানে চ্যাম্পিয়ন হলে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম ও ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামে ১০টি শিরোপা জয়ের কীর্তি গড়বেন ৩১ বছর বয়সী নাদাল।

১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় শেষ ষোলোতে স্বদেশি রবের্তো বাউতিস্তা আগুতের মুখোমুখি হবেন।

সরাসরি সেটে জিতে নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন স্পেনের গার্বিনে মুগুরুসা। কাজাখস্তানের ইউলিয়া পুতিন্তসেভাকে ৭-৫, ৬-২ গেমে হারিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন ।