২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ভারোত্তোলনে হামিদুলের সোনা

জাতীয় ভারোত্তোলনে ছেলেদের ৭৭ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন ২০১০ সালের এসএ গেমসে সোনা জেতা বাংলাদেশ সেনাবাহিনীর হামিদুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 12:29 AM

Updated : 11 Apr 2022, 11:18 PM

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিতীয় দিনে ছয়টি ইভেন্টের মধ্যে তিনটিতে সোনা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভারোত্তোলকরা।

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে মেয়েদের ৪০ কেজি ওজন শ্রেণিতে দিনাজপুর জেলার হামিদ শাহ পারভীন সোনা জিতেছেন।

৪৪ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন সেনাবাহিনীর স্মৃতি আক্তার।

ছেলেদের ৫০ কেজি ওজন শ্রেণিতে নড়াইল জেলার আশিকুর রহমান সোনা জিতেছেন।

শিমুল কান্তি বাংলাদেশ সেনাবাহিনীকে এনে দিয়েছেন ৬৯ কেজি ওজন শ্রেনীর সোনা।

ছেলেদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশ আনসারের শাফায়ত হোসেন প্রান্ত।