২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাইক্লিংয়ে স্বপন-শিল্পীর সোনা

জাতীয় সাইক্লিংয়ে নিজেদের ইভেন্টে সেরা হয়েছেন বিজেএমসির স্বপন আলম ও বাংলাদেশ সেনাবাহিনীর শিল্পী খাতুন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 01:16 AM

Updated : 11 Apr 2022, 11:18 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে বুধবার প্রতিযোগিতার প্রথম দিনে ১০টি ইভেন্ট হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে হতে পেরেছে পাঁচটি। 

ছেলেদের ৪০ কিলোমিটারে ১ ঘণ্টা ৩৯.২৯ মিনিট সময় নিয়ে সেরা হন স্বপন।  আলমগীর হোসেন (১ ঘণ্টা ৩৯.৩৩ মিনিট) রুপা ও মুক্তাদির আল  হাসান (১ ঘণ্টা ৩৯.৩৫ মিনিট) ব্রোঞ্জ পেয়েছেন।

মেয়েদের ১২ কিলোমিটারে শিল্পী সেরা হয়েছেন ৩২ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে। ৩২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশ আনসারের চিংবাই মারমা রুপা ও ৩২ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে একই দলের নাবিলা ইসলাম মালা পেয়েছেন ব্রোঞ্জ।

ছেলেদের এলিমিনেশন রেসে নড়াইল জেলার জাহিদুল সোনা জিতেছেন। এই ইভেন্টের মেয়েদের বিভাগে সেরা হয়েছেন চিংবাই মারমা।

পুরুষ দলগত ১ হাজার ২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে মুক্তাদির আল হাসান, স্বপন আলম, ইয়াসিন হোসেন ও রনি মাসুদ রানা ১ মিনিট ৪৪.৩৯ সেকেন্ড সময় নিয়ে বিজেএমসিকে সোনা এনে দিয়েছেন।