ভারোত্তোলনে সাবিরা ও আয়নুদ্দিনের সোনা
জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে সোনা জিতেছেন মোল্লা সাবিরা সুলতানা ও আয়নুদ্দিন।
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে বুধবার মেয়েদের ৪৮ কেজি ওজন শ্রেণিতে সেরা হন বাংলাদেশ আনসারের সাবিরা। এই ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর আন্না দেবী রুপা ও বিজেএমসির সেতু আক্তার ব্রোঞ্জ পেয়েছেন।
ছেলেদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর মিজানুর রহমানকে পেছনে ফেলে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের আয়নুদ্দিন। বাংলাদেশ জেলের রাজ কুমার পেয়েছেন ব্রোঞ্জ।
