রোলবল বিশ্বকাপে দুই বিভাগেই বাংলাদেশের জয়
নিজেদের মাঠে রোলবল বিশ্বকাপে জয়ের ধারায় আছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে পুরুষ ও মহিলা দুই বিভাগেই জয় পেয়েছে বাংলাদেশ।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে শনিবার নিজেদের প্রথম ম্যাচে মেয়েরা ৮-২ গোলে নেপালকে হারায়; নেপালের জালে ৫ গোল করেন অধিনায়ক হিয়া।
ছেলেদের পুল বি-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯-২ গোলে হারায় বাংলাদেশ।
