২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুলের জয়

প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে থাকা দুই দলের চ্যাম্পিয়নশিপ লিগের লড়াইয়ে জিতেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:31 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারায় ফকিরেরপুল।

ম্যাচের চতুর্দশ মিনিটে জুয়েলের করা গোলটিই শেষ পর্যন্ত ফকিরেরপুলের ৩ পয়েন্ট নিশ্চিত করে।

১০ ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফকিরেরপুল। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পুলিশ।