২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাপেকোয়েনসেকে খেলোয়াড় দেওয়ার প্রস্তাব ব্রাজিলের শীর্ষ দলগুলোর

বিমান দুর্ঘটনায় দলের অধিকাংশ সদস্যকে হারানো শাপেকোয়েনসেকে নিজেদের খেলোয়াড় দেওয়ার প্রস্তাব দিয়েছে ব্রাজিলের শীর্ষ তিনটি ক্লাব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 06:44 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

শাপোকোয়েনসেকে খেলোয়াড় দেওয়ার প্রস্তাব দেওয়া ক্লাব তিনটি হলো ফ্লামেঙ্গো, পালমেইরাস ও সাও পাওলো।

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ওই ফ্লাইটের মোট ৭১ জন প্রাণ হারায়। বেঁচে যাওয়া ছয় জনের তিন জন ফুটবলার বলে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

এছাড়া আগামী তিন মৌসুম ব্রাজিলিয়ান ফুটবলের দ্বিতীয় সারির প্রতিযোগিতায় শাপেকোয়েনসে যেন অবনমমিত না হয় সেই ব্যবস্থা রাখার আহবান জানিয়েছে ছয়টি জাতীয় শিরোপা জেতা সাও পাওলো। কারণ ক্লাবটিকে নিজেদের পুনর্গঠনে কাজ করতে হবে।