২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাপেকোয়েনসেকে চ্যাম্পিয়ন ঘোষণার আহবান নাসিওনালের

বিমান দুর্ঘটনায় অধিকাংশ খেলোয়াড় হারানো ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করতে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থাকে আহবান জানিয়েছে ফাইনালের প্রতিপক্ষ আতলেতিকো নাসিওনাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার ফাইনালের প্রথম লেগে কলম্বিয়ার নাসিওনালের বিপক্ষে খেলতে মেদেলিন যাওয়ার পথে বিধ্বস্ত হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্মকর্তা বহনকারী বিমানটি।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, ওই ফ্লাইটের মোট ৭১ জন প্রাণ হারায়।

বিশ্ববাসীকে নাড়া দেওয়া এই দুর্ঘটনার খবরে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবল তাদের সব ধরণের কর্মকাণ্ড স্থগিত করেছে।

 

প্রতিপক্ষ দলের এই চরম ক্ষতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাব নাসিওনাল তাদের চ্যাম্পিয়ন ঘোষণা করতে কনমেবল কর্তৃপক্ষের প্রতি আহবান জানায়।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, তাদের কাছে ২০১৬ কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন শাপেকোয়েনসে।