২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানিলায় ২৯তম সিদ্দিকুর

ম্যানিলা মাস্টার্সে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ২৯তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 06:31 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

ফিলিপিন্সের ম্যানিলা সাউথউডস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে রোববার চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে ম্যানিলা মাস্টার্স শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে সাত শট কম খেলে পাঁচ জনের সঙ্গে যৌথভাবে ৪৪তম স্থানে ছিলেন সিদ্দিকুর।

১০ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এ আসরে পারের চেয়ে ১৯ শট করে কম খেলেন মালয়েশিয়ার ফুং নিকোলাস ও ভারতের এসএসপি চৌরাসিয়া। পরে প্লে-অফে জিতে চ্যাম্পিয়ন হন চৌরাসিয়া।