২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ গেমসে কাবাডিতে হার দিয়ে শুরু মেয়েদের

এশিয়ান বিচ গেমসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ মহিলা কাবাডি দলের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরেছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2016, 01:04 AM

Updated : 12 Apr 2022, 02:56 AM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, থাইল্যান্ডের কাছে ৫২-২৮ পয়েন্টে হারে বাংলাদেশ। মেয়েরা আগামী সোমবার শ্রীলংকার বিপক্ষে খেলবে।

ভিয়েত নামের ডা নাংয়ে হওয়া পঞ্চম এশিয়ান বিচ গেমসের এ আসরে অ্যাথলেটিক্স, বাস্কেটবল ও ভলিবলে পুরুষদের ইভেন্টে এবং কাবাডি ও হ্যান্ডবলে মহিলাদের ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ।