২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত টেনিসে অমল-প্রীতি সেরা

উন্মুক্ত টেনিসের প্রথম আসরে দ্বিমুকুট জিতেছেন অমল রায়। মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আফরানা ইসলাম প্রীতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2016, 01:14 AM

Updated : 20 Aug 2022, 01:38 PM

রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার পুরুষ এককের ফাইনালে নোভা নরডিকের দীপু লালকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হন অমল রায়।

রঞ্জন রামের সঙ্গে জুটি গড়ে পুরুষ দ্বৈতের শিরোপাও জেতেন অমল। দীপু-আনোয়ার জুটিকে ৬-৩, ৬-৩ গেমে হারান তারা।

তিন সেটে গড়ানো মহিলা এককের ফাইনালে শুরুতে হারলেও শেষ পর্যন্ত নিজ দলের পপি আক্তারকে ২-৬, ৬-৪, ৭-৫ গেমে হারান বিকেএসপির প্রীতি।