২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেনের কাছে হেরে স্বপ্ন ভাঙল ব্রাজিলের মেয়েদের

সুইডেনের কাছে টাইব্রেকারে হেরে নিজেদের দেশে অলিম্পিক ফুটবলের সোনা জেতার স্বপ্ন গুঁড়িয়ে গেছে ব্রাজিলের মেয়েদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর তাতে ব্রাজিলের মেয়েদের ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে সুইডেন। 

ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ জার্মানি। মঙ্গলবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। 

ভালো ফুটবলও উপহার দিয়েও হেরে যাওয়ায় হতাশ দেশটির সেরা নারী ফুটবলার ও অধিনায়ক মার্তা। 

“আমাদের সুযোগের অভাব ছিল না। শুধু বল (সুইডেনের জালের) ভেতরে যায়নি।”

সুইডেনের গোলে ৩৩টি শট নেয় ব্রাজিলের মেয়েরা, বিপরীতে সুইডেন গোলে শট নিতে পারে ছয়টি।