সেইবারের সোনা ধরে রাখলেন সিলাগি
অলিম্পিকের বেশিরভাগ ক্রীড়ায় দাপট দেখানো যুক্তরাষ্ট্র গত ১০০ বছরে ফেন্সিংয়ে সোনা জিততে পারেনি। পারলেন না ড্যারিল হোমারও। যুক্তরাষ্ট্রের এই ফেন্সারকে ১৫-৮ পয়েন্টে হারিয়ে সেইবারের পুরুষ এককের শিরোপা ধরে রাখলেন হাঙ্গেরির আরন সিলাগি।
তবে ২০১২ সালের লন্ডন অলিম্পিকের আরেক চ্যাম্পিয়ন এলিসা দি ফ্রান্সিসকা মেয়েদের একক ফয়েলের শিরোপা ধরে রাখতে পারেননি। রাশিয়ার ইন্না দেরিগ্লাজোভার কাছে ফাইনালে হেরে এবার রুপাতেই সন্তুষ্ট থাকতে হয় ইতালির এই ফেন্সারকে।
১২-৭ পয়েন্টে পিছিয়ে থাকা ফ্রান্সিসকা প্রায় ধরে ফেলছিলেন দেরিগ্লাজোভাকে। বাকি ছিল আর ৩০ সেকেন্ড। এর মধ্যে তুললেন ৪ পয়েন্ট। সময় শেষে হওয়ায় হারতে হলো ১২-১১ ব্যবধানে।
ফেন্সিংয়ে ৩টি ডিসিপ্লিনে তিন রকম তলোয়ার ব্যবহার করা হয়। এপে অপেক্ষাকৃত লম্বা ও ভারী। পয়েন্ট পাওয়া যায় এর কেবল আগা দিয়ে প্রতিপক্ষের শরীরের যে কোনো জায়গায় ছোঁয়া লাগাতে পারলে।
সেইবারও তুলনামূলক হালকা। বেল্টের উপর যে কোনো জায়গায় তলোয়ারের যে কোনো অংশ লাগাতে পারলে পয়েন্ট পাওয়া যায়।
