কমনওয়েলথ দাবায় জয়ের পর ড্র শাকিলের
কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ডে জয়ের পর সপ্তম রাউন্ডে ড্র করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
শ্রীলঙ্কার ভাসকাদুভাতে এই প্রতিযোগিতায় বুধবার ষষ্ঠ রাউন্ডে স্বাগতিকদের প্রিয়াঙ্কারা চামিলকে হারান শাকিল। বৃহস্পতিবার সপ্তম রাউন্ডে ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার মনিষা কিরণ মোহান্তির সঙ্গে ড্র করেন তিনি।
সাত রাউন্ডে শেষে ৫ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে আছেন শাকিল।
কমনওয়েলথভুক্ত ১০টি দেশের নয় জন গ্র্যান্ডমাস্টার, দুই জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ছয় জন আন্তর্জাতিক মাস্টার ও চার জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৮৫ জন দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
