কমনওয়েলথ দাবায় পঞ্চম রাউন্ডে শাকিলের হার
কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপে পঞ্চম রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।
শ্রীলঙ্কার ভাসকাদুভাতে এই প্রতিযোগিতায় বুধবার ভারতের গ্র্যান্ডমাস্টার এম আর ললিত বাবুর কাছে হারেন শাকিল। পাঁচ রাউন্ড শেষে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে আছেন তিনি।
কমনওয়েলথভুক্ত ১০টি দেশের নয় জন গ্র্যান্ডমাস্টার, দুই জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ছয় জন আন্তর্জাতিক মাস্টার ও চার জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১৮৫ জন দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।
