২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ বছরের জন্য ইংল্যান্ডের কোচ অ্যালারডাইস

সবকিছু আগেই ঠিক হয়ে ছিল, বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে স্যাম অ্যালারডাইসকে ইংল্যান্ডের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

গত মৌসুমে সান্ডারল্যান্ডকে ইংলিশ প্রিমিয়ার লিগের অবনমন থেকে বাঁচানো ৬১ বছর বয়সী এই কোচের সঙ্গে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের চুক্তিটা দুই বছরের।

ইংল্যান্ডের কোচ হিসেবে দেশটির সাবেক ডিফেন্ডার অ্যালারডাইস ডাগআউটে থাকবেন আগামী ১ সেপ্টেম্বর এক প্রীতি ম্যাচে।

অ্যালারডাইসের অধীনে ইংল্যান্ড প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবে ৪ সেপ্টেম্বর। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্লোভাকিয়া।

সম্প্রতি শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ফেভারিটের মর্যাদায় শুরু করলেও শেষ ষোলোয় অঘটনের শিকার হয় তারা। প্রথমবারের মতো বড় কোনো প্রতিযোগিতায় খেলতে আসা আইসল্যান্ডের কাছে হেরে ছিটকে পড়ে ওয়েইন রুনি-জেমি ভার্ডিরা। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রয় হজসন। তারপর থেকে নতুন কোচের সন্ধানে ছিল ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।