২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-আরামবাগ ম্যাচ দিয়ে লিগ শুরু

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। লিগের হ্যাটট্রিক শিরোপা মিশনে নামা শেখ জামালের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ফেডারেশন কাপের গত আসরে রানার্সআপ আরামবাগ ক্রীড়া সংঘ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 12:56 AM

Updated : 20 Aug 2022, 01:16 PM

রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় হবে উদ্বোধনী ম্যাচটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বৃহস্পতিবার দেওয়া সূচি অনুযায়ী উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা।

ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান লিগ শুরু করবে আগামী সোমবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষের ম্যাচ দিয়ে। একই দিনে লিগের ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর।

শুরুতে সাত ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও পরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়। ৩ অগাস্ট চট্টগ্রাম পর্ব শেষের পর ৫ অগাস্ট থেকে শুরু হবে ময়মনসিংহ পর্ব। ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট পর্ব শুরু হবে। সব শেষে ২৯ সেপ্টেম্বর শুরু হবে ঢাকা পর্ব।