২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন জিয়া

রেটিং দাবায় টানা নয় রাউন্ড জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 10:18 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

বৃহস্পতিবার নবম রাউন্ডে শরীফ হোসেনকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে রেটিং দাবার ঊনিশতম আসর শেষ করেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ডমাস্টার জিয়া।
 
সাড়ে ৭ পয়েন্ট নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী রানারআপ হয়েছেন। 
 
শেষ রাউন্ডের খেলায় শাকিল রাশেদুলকে, মাসুম সিয়ামকে, শরীয়ত উতেনকে, স্মরন গিয়াসউদ্দিন মিঠুকে, দেলোয়ার ফিরোজকে, শফিক শিপলুকে হারান। সোহেল ও ইমন পয়েন্ট ভাগাভাগি করেন।
 
৭ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে নৌবাহিনীর শরীফ হোসেন তৃতীয়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চতুর্থ, নৌবাহিনীর এস,এম, স্মরন পঞ্চম,  সোনারগাঁও চেস ক্লাবের শরীয়ত উল্লাহ ষষ্ঠ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেন সপ্তম হয়েছেন।