২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সাতেই থাকছেন মাসচেরানো’

হাভিয়ের মাসচেরানোও বার্সেলোনা ছেড়ে ইউভেন্তুসে যোগ দিতে পারেন বলে যে গুঞ্জন উঠেছে তা সত্যি নয় বলে জানিয়েছেন স্পেনের ক্লাবটির আন্তর্জাতিক ক্রীড়া পরিচালক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 05:36 PM

Updated : 12 Apr 2022, 02:22 AM

বার্সেলোনা ছেড়ে যাওয়া দানি আলভেস ইউেভন্তুসে যোগ দিয়েছেন। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টিনার মাসচেরানোও কাম্প নউ ছেড়ে তুরিনে যোগ দেবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই বলে মনে করেন কাম্প নউয়ের আন্তর্জাতিক ক্রীড়া পরিচালক আরিয়েদো ব্রাইদা।

“এটা নিশ্চিত যে, হাভিয়ের আগামী মৌসুমে ইউভেন্তুসের হয়ে খেলবে না। সে আমাদের সঙ্গেই থাকছে।”

২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেওয়া মাসচেরানো ধীরে ধীরে কাতালান ক্লাবটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। এই সময়ে দলটির হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ মোট ১৩টি শিরোপা জেতেন আর্জেন্টিনার ৩২ বছর বয়সী এই ফুটবলার।