রাশিয়াকে হারিয়ে ইউরোয় স্লোভাকিয়ার প্রথম জয়
ইংল্যান্ডের বিপক্ষে রক্ষণে নিজেদের সামর্থ্য দেখিয়েছিল রাশিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে রক্ষণের ভুল আর প্রতিপক্ষের দারুণ ফিনিশিংয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে হেরেছে তারা।
রাশিয়ার বিপক্ষে স্লোভাকিয়ার ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন মারেক হামসিক ও ভ্লাদিমির ভাইস।
বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে রাশিয়া। বেশিরভাগ সময় বল দখলে রাখলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
আক্রমণ সামলে পাল্টা আক্রমণে যাওয়া স্লোভাকিয়া ৩২তম মিনিটে চমকে দেয় রাশিয়াকে। নাপোলি তারকা হামসিকের কাছ থেকে বল পেয়ে প্রথম স্পর্শেই দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলেন ভাইস। সময় নিয়ে জোরালো শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে সমর্থকদের উল্লাসে মাতান কাতারে ফুটবল খেলা এই মিডফিল্ডার।
পিছিয়ে পড়া রাশিয়া আরও মরিয়া হয়ে উঠে। কিন্তু প্রতিপক্ষের জমাটরক্ষণ ভাঙা সম্ভব হয়নি। উল্টো ৪৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ান হামসিক। শর্ট কর্নার থেকে বল পেয়ে দুই খেলোয়াড়কে বিভ্রান্ত করেন তিনি।
