ঊষা, আবাহনীর পেছনে ছুটছে মেরিনার ইয়াংস
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ঊষা ক্রীড়া চক্র, আবাহনী লিমিটেডের পেছনেই আছে মেরিনার ইয়াংস। শনিবার ওয়ান্ডারার্সকে ৬-২ গোলে হারিয়েছে হকির শক্তিশালী দলটি।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মেরিনার ইয়াংসের জয়ে মামুনুর রহমান, শফিকুল আলম, ফজলে রাব্বী, মহসীন, আশরাফুল ইসলাম ও ওয়াকাস শরীফ একটি করে গোল করেন। নয় ম্যাচে ৭ জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি।
সমান ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঊষা। আর সাত ছয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী।
দিনের অপর ম্যাচে আজাদ এসসিকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে সোনালী ব্যাংক। জয়ী দলের দুই গোলদাতা ইশান উল্লাহ খান ও প্রসেনজিৎ রায়। আজাদ এসসির একমাত্র গোলদাতা রোহান সাব্বির। চলতি লিগে আজাদ এসসির এটি সপ্তম হার।
