২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মারক বেচে পেলের আয় ৩৬ লাখ পাউন্ড

ক্যারিয়ার জুড়ে পাওয়া ও ব্যবহৃত বিপুল সংখ্যক স্মারক নিলামে তুলেছিলেন পেলে। তিন দিনের এই নিলাম থেকে ৩৬ লাখ পাউন্ড আয় হয়েছে ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তির। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 01:32 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এই ফুটবলারের পুরানো পাসপোর্টসহ ২ হাজারের বেশি জিনিস এই নিলামে বিক্রি হয়েছে।

নিলামের শেষ দিনে ৩ লাখ ৪৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে ৭৫ বছর বয়সী এই ফুটবলারের ১৯৭০ সালে জেতা বিশ্বকাপের পদক।

নিলাম থেকে লাভের কিছু অংশ ব্রাজিলের শিশু হাসপাতালে দেওয়া হবে।

১৯৫৮ ও ১৯৬২ সালে জেতা বিশ্বকাপের পদক এক সঙ্গে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। আর মেক্সিকোতে ১৯৭০ সালের বিশ্বকাপ জেতার পর পেলের জন্য তৈরি করা জুলে রিমে ট্রফির রেপ্লিকা বিক্রি হয়েছে ৩ লাখ ৯৪ হাজার পাউন্ডে।

এস্কেইপ টু ভিক্টোরি সিনেমায় পরা তার বুট জোড়ার দাম উঠেছে ৮ হাজার পাউন্ডের একটু বেশি।