ফেডারেশন কাপ শুক্রবার শুরু
ফেডারেশন কাপের এবারের আসর শুরু হতে যাচ্ছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
প্রথম দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে খেলবে আবাহনী লিমিটেড।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, অংশ নেওয়া ১২ দলের প্রতিটি পাবে ১ লাখ করে টাকা।
চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে হোম অ্যাপ্লায়েন্স ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে এলইডি টিভি দেওয়া হবে বলেও ফেডারেশন কাপের এবারের টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়।
ক গ্রুপ : আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব ও আরামবাগ ক্রীড়া চক্র।
খ গ্রুপ : শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনী।
গ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারা ক্লাব।
ঘ গ্রুপ : মোহামেডান স্পোর্টিং ক্লাব, টিম বিজেএমসি ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
তারিখ | ম্যাচ | সময় |
১০ জুন | গ্রুপ ডি: মোহামেডান-রহমতগঞ্জ | ৪:০০ |
১০ জুন | গ্রুপ এ: আরামবাগ-আবাহনী | ৭:৩০ |
১১ জুন | গ্রুপ সি: শেখ জামাল-উত্তর বারিধারা | ৪:০০ |
১১ জুন | গ্রুপ বি: শেখ রাসেল-চট্ট. আবাহনী | ৭:৩০ |
১২ জুন | গ্রুপ ডি: রহমতগঞ্জ-বিজেএমসি | ৪:০০ |
১২ জুন | গ্রুপ এ: আরামবাগ-ফেনী সকার | ৭:৩০ |
১৩ জুন | গ্রুপ সি: চট্ট. আবাহনী-মুক্তিযোদ্ধা | ৪:০০ |
১৩ জুন | গ্রুপ বি: উত্তর বারিধারা-ব্রাদার্স | ৭:৩০ |
১৪ জুন | গ্রুপ এ: ফেনী সকার-আবাহনী | ৪:০০ |
১৪ জুন | গ্রুপ ডি: মোহামেডান-বিজেএমসি | ৭:৩০ |
১৫ জুন | গ্রুপ বি: মুক্তিযোদ্ধা-শেখ রাসেল | ৪:০০ |
১৫ জুন | গ্রুপ সি: ব্রাদার্স-শেখ জামাল | ৭:৩০ |
১৭ জুন | প্রথম কো. ফাইনাল: এ ১-সি ২ | ৩.৪৫ |
১৮ জুন | দ্বিতীয় কো. ফাইনাল: বি ১-ডি ২ | ৩.৪৫ |
১৯ জুন | তৃতীয় কো. ফাইনাল: সি ১-এ ২ | ৩.৪৫ |
২০ জুন | চতুর্থ কো. ফাইনাল: ডি ১-বি ২ | ৩.৪৫ |
২২ জুন | সেমি-ফাইনাল-১ | ৩.৪৫ |
২৩ জুন | সেমি-ফাইনাল-২ | ৩.৪৫ |
২৬ জুন | ফাইনাল | ৩.৪৫ |
