হাইতিকে উড়িয়ে ছন্দে ফিরল ব্রাজিল
দুর্বল হাইতিকে সামনে পেয়ে ছন্দে ফেরার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান অঞ্চলের দেশটিকে ৭-১ গোলে হারিয়েছে দুঙ্গার দল।
প্রথম ম্যাচে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করা ব্রাজিলের গোল উৎসবে হ্যাট্রিক করেন ফিলিপে কৌতিনিয়ো। জোড়া গোল করেন আরেক মিডফিল্ডার রেনাতো আগুস্তো।
নয় মিনিট পর হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন কৌতিনিয়ো। বল নিয়ে অনেকটা এগিয়ে উইলিয়ান বল বাড়িয়েছিলেন বাঁয়ে। ডি-বক্সের ভেতর থেকে কৌতিনিয়োর কোনাকুনি শট এক ডিফেন্ডারের পায়ে লেগে খানিকটা দিক পাল্টানোর পর গোলরক্ষক ঠেকিয়ে দেন।
দুই মিনিট পরই পাল্টা আক্রমণে একটি গোল শোধ করেন জেমস মার্সেলিন।
যোগ করা সময়ে আসে ম্যাচের সবচেয়ে দর্শণীয় গোলটি। ডি-বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে হ্যাটট্রিক পূরণ করেন কৌতিনিয়ো। জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক।
ব্রাজিলের পরের ম্যাচ পেরুর বিপক্ষে ফক্সবরোতে; বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল সাড়ে ছয়টায়।
হাইতি ম্যাচের আগের দিন দুঙ্গা জানিয়েছিলেন, ধীরে ধীরে উন্নতি করবে তার দল। প্রথম ম্যাচে ‘বিরক্তিকর’ ফুটবল খেলা ব্রাজিলের পরের ম্যাচে উন্নতিটা চোখে পড়ার মতোই। তবে পেরুর বিপক্ষে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বোঝা যাবে কোপা আমেরিকায় নবম শিরোপা জয়ের লক্ষ্যে আসা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামর্থ্য।
গ্রেনডেইলে গ্রুপের পরের ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে একুয়েডর।
দুই মিডফিল্ডার ক্রিস্তিয়ান কুয়েভা ও এদিসন ফ্লোরেসের গোলে ম্যাচের ১৩ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পেরু।
এনের ভালেন্সিয়ার গোলে ৩৯তম মিনিটে ব্যবধান কমায় একুয়েডর। আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে করা মিলার বোলানোসের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে গোলশূন্য ড্র করা দলটি।
