২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে সোনালী ব্যাংকের জয়

দুই গোলে পিছিয়ে পড়েও সাধারণ বীমাকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দ্বিতীয় জয় পেয়েছে সোনালী ব্যাংক এসআরসি। একই দিনে ওয়ান্ডারার্স ও ওয়ারীর ম্যাচটি ড্র হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 10:59 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে বুধবার ফারহান আলির জোড়া গোলে স্কোরলাইন ২-০ করে নেয় সাধারণ বীমা। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় সোনালী ব্যাংক। রাব্বী সালেহিনের গোলে ম্যাচে ফেরা সোনালী ব্যাংককে সমতায় ফেরান তোসেফ আহমেদ। ৫২তম মিনিটে তোসেফের গোলেই ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সোনালী ব্যাংক।
 
আট ম্যাচে এটি সোনালী ব্যাংকের দ্বিতীয় জয় ও সাধারণ বীমার ষষ্ঠ হার।
 
দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ান্ডারার্স ও ওয়ারী ১-১ গোলে ড্র করে। ২৮তম মিনিটে সারোয়ার মোর্শেদের গোলে এগিয়ে যায় ওয়ান্ডারার্স। আট মিনিট পর ওয়ারীকে সমতায় ফেরা গোল এনে দেন মুসা মিয়া।
 
৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগে শীর্ষে আছে ঊষা ক্রীড়া চক্র।