২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে সপ্তম রাউন্ডে জিয়ার হার

মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সপ্তম রাউন্ডে হেরেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 08:13 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

মঙ্গলবার ভারতের আন্তর্জাতিক মাস্টার বিক্রমাদিত্য কুলকার্নির কাছে হারেন জিয়া। সাত সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ৩২তম স্থানে আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।

আগের রাউন্ডে জেতা নাসির আহমেদ রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইভজেনি গ্লেইজেরভের কাছে হেরেছেন। সাড়ে ৪ পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।

সপ্তম রাউন্ডে ভারতের গ্র্যান্ডমাস্টার চান্দা সন্দিপনের কাছে হারা আমিনুল ইসলাম ৪ পয়েন্ট নিয়ে ৬৪তম স্থানে আছেন। ভারতের আন্তর্জাতিক মাস্টার রবি তেজার কাছে হারা সিরাজুল কবির সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৯৩তম স্থানে আছেন।

সপ্তম রাউন্ডে হেরেছেন বাংলাদেশের জোয়ার হক প্রধানও। ৩ পয়েন্ট নিয়ে ১১৮তম স্থানে আছেন তিনি।

তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের জামাল উদ্দিন ১৪২তম স্থানে এবং আড়াই পয়েন্ট নিয়ে কাজী আফজাল মাহবুব ১৫৬তম স্থানে আছেন। এছাড়া ২ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে রুবেল পারভেজ ১৭৪তম, আব্দুর রাজ্জাক ১৭৮তম, মনির হোসেন ১৮৪তম স্থানে আছেন।