২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের ম্যাচে থাকছেন না কলম্বিয়ার হামেস

কাঁধের চোটের কারণে কোপা আমেরিকায় নিজেদের পরের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না কলম্বিয়ার তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:09 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

যুক্তরাষ্ট্রের প্যাসাডিনায় বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

গত শনিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোপা আমেরিকার শতবর্ষী আসরে নিজেদের প্রথম ম্যাচে কাঁধে চোট পান হামেস। দলের ২-০ ব্যবধানে জেতা ম্যাচে একটি গোল করেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার।

চোটের কারণে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস। বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার চিলির বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির খেলার সম্ভাবনাও কম। পিঠের চোটে ভুগছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।