তাজিকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের
দুশানবেতে ভরাডুবির পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। কোচ লোডভিক ডি ক্রুইফ, কোচ মামুনুল ইসলাম ইতিবাচক মনোভাব নিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফের ফিরতি লেগ শুরু করতে আগ্রহী। নির্ভার তাজিকিস্তান কোচ বাংলাদেশের রণকৌশল নিয়ে ভাবছেন না মোটেও। বাংলাদেশ থেকে এবার জয় নিয়েই ফেরার ছকে মনোযোগ তার।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে দুই দল। আগের দিনের সংবাদ সম্মেলনে ক্রুইফ জানালেন, ড্র হলেও সন্তুষ্ট থাকবেন তিনি। দুশানবেতে ৫-০ গোলের হারার পর এটা পুষিয়ে নেওয়ার লক্ষ্যের কথা আগে জানিয়েছিলেন তিনি।
“নিজেদের মাঠে আমরা ভালো ফলের জন্য নামব। যদি ড্র হয়, তাহলে খুশি হব আমি। যদি জেতা সম্ভব হয়, তাহলে জয়ের জন্য ছুটব। যদি সবকিছু দিয়ে হেরে যাই, তাহলে ভালো প্রতিপক্ষের কাছে হেরে যাওয়ার সন্তুষ্টি থাকবে আমার।”
“যখন আমরা পরের ম্যাচের প্রস্তুতি নিই, তখন আগের ম্যাচের ফল ভুলে যাই। তাদের (বাংলাদেশের) দুর্বলতা, শক্তি নিয়েও বিশ্লেষণ করছি না। তাদের অনুশীলনও আমরা দেখিনি; কৌশল সম্পর্কেও জানি না। তবে আমরা এখানে সব শেষ দুই ম্যাচ ড্র করেছি। এটা বাংলাদেশের জন্য বড় ম্যাচ এবং আমরাও সর্বোচ্চটুকু দিয়ে ম্যাচটি জিততে চাই।”
“বলি একটা, হয় আরেকটা। তাই বলার কিছু নাই। …ফুটবল গোলের খেলা। যাদের ফিনিশিং ভালো হবে, ম্যাচ তাদের হবে। যদি আমরা পারি, আমাদের হবে। যদি ওরা পারে, তাহলে ওদের হবে।”
বাংলাদেশের আবহাওয়ার আর্দ্রতা, ভিন্ন ঘরনার খাবার সমস্যায় ফেলেছে তাজিকিস্তানকে। মামুনলদের সমস্যা মাঠে; সেট-পিস থেকে গোল হজমের পুরনো দুর্বলতা। এর সঙ্গে যোগ হয়েছে মিডফিল্ডার মোনায়েম খান রাজুর চোট। দুশানবের ম্যাচে গোলরক্ষক শহিদুল ইসলামের ভুলগুলোও দুর্ভাবনা বাড়িয়েছে স্বাগতিকদের। কোচ ক্রুইফ ইঙ্গিত দিয়েছেন সেরা একাদশে পরিবর্তন আনার।
“প্রথম ম্যাচের আগে বলেছিলাম ৫-০ হবে না; কিন্তু সেটাই হয়েছে। আট মাস আগে যে ফল হয়েছিল, সেটাই আবার হলো। এতে আমার মনে হয়, আমাদের কোনো উন্নতি হয়নি। কোচ বলেছেন, আমরা দুশানবেতে এমন কিছু সুযোগ পেয়েছি, যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ ভিন্ন রূপ পেত। কিন্তু আমরা পারিনি। আমরা ব্যর্থ। তবে কালকের ম্যাচে আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টার ত্রুটি থাকবে না।”
