২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকায় ভুল জাতীয় সঙ্গীত বাজিয়ে ক্ষমা চাইল কর্তৃপক্ষ

উরুগুয়ের ম্যাচের আগে তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুল করে চিলির জাতীয় সঙ্গীত বাজানোয় ক্ষমা চেয়েছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 05:04 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

অ্যারিজোনার গ্লেনডেইলে বাংলাদেশ সময় সোমবার ভোরে মেক্সিকোর কাছে ৩-১ গোলের হার দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান শুরু করে উরুগুয়ে।

ম্যাচের আগে চিলির জাতীয় সঙ্গীত বাজলে উরুগুয়ের খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে পড়েছিল।

এর জন্য উরুগুয়ের কাছে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেয় কোপা আমেরিকার শতবর্ষী আসরের আয়োজকরা।

“এই সন্ধ্যায় ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার সময় মানবিক ভুলে আমরা অসাবধানতাবশত ভুল জাতীয় সঙ্গীত চালিয়েছি।”

“আমরা এই ভুলের জন্য উরুগুয়ে ফুটবল ফেডারেশন, উরুগুয়ের জাতীয় দল, উরুগুয়ের মানুষ আর সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।”