২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বিকল্প গাইতান

চিলির বিপক্ষে লিওনেল মেসিকে পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কায় আছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত তারকা এই ফরোয়ার্ডকে না পেলে তার পরিবর্তে নিকোলাস গাইতানকে খেলাবেন বলে ভেবে রেখেছেন কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 04:50 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচের ৬৪তম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।

এর পরই শঙ্কা জাগে, চিলির বিপক্ষে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের আগে হয়ত নাও সেরে উঠতে পারেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে।

বার্সেলোনার আদালতে কর ফাঁকির মামলার শুনানি শেষ করে এরই মধ্যে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। কোপা আমেরিকার অভিযান শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে একা অনুশীলনও করেন আর্জেন্টিনার অধিনায়ক।

মার্তিনো আশাবাদী যে, দলের সবচেয়ে বড় তারকাকে এই ম্যাচে পাবেন। তবে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়ে ঝুঁকি নিতে চান না তিনি। এই কারণেই তার বিকল্প ভেবে রেখেছেন।

তবে বেনফিকার ফরোয়ার্ড গাইতানের কাছ থেকে খুব বেশি কিছু পাওয়ার আশা করছেন না মার্তিনো।

“সে (গাইতান) লিওর মতো কিছু করবে বলে আমি আশা করি না। আমি চাই, অন্য যে কোনো সময়ের চেয়ে সে আরও বেশি নিজের মতো খেলুক। কারণ, তার অবস্থা খুব ভালো এবং সে এটা করতে পারে।”

“সে গতিময়, সে খুব ভালো পাস দেয়, সে খুব ভালো ড্রিবল করে। সে খুব নিখুঁত খেলোয়াড়।”

পুরনো খবর:

তারকাখচিত আর্জেন্টিনার সামনে ছন্দহীন চিলি