মুম্বাইয়ে পঞ্চম রাউন্ডে জিয়ার জয়
মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবায় পঞ্চম রাউন্ডে জিতেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
মুম্বাইয়ে রোববার ভারতের রাম কৃষ্ণকে হারান জিয়াউর। পাঁচ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
পঞ্চম রাউন্ডে ভারতের হিমাল কারসাঞ্জি থানকির সঙ্গে ড্র করেন নাসির আহমেদ। সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৮তম স্থানে আছেন তিনি।
একই দিনে হেরেছেন জোয়ার হক প্রধান। ভারতের জয়কুমার সাম্মেদের কাছে হেরে ৩ পয়েন্ট নিয়ে ৬০তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।
পাঁচ রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের আমিনুল ইসলাম ৭৯তম, আড়াই পয়েন্ট নিয়ে সিরাজুল কবির ৮৪তম স্থানে আছেন।
এছাড়া ২ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের কাজী আফজাল মাহবুব ১৪২তম, আব্দুর রাজ্জাক ১৫১তম, জামাল উদ্দিন ১৫৪তম স্থানে আছেন।
