২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই মেয়র কাপে চতুর্থ রাউন্ডে জিয়ার হার

টানা তিন জয়ের পর মুম্বাই মেয়র কাপ আন্তর্জাতিক জিএম দাবায় চতুর্থ রাউন্ডে হেরেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:56 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

মুম্বাইয়ে শনিবার চতুর্থ রাউন্ডে ভারতের শৈলেশ কাছে হারে জিয়া। ৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
 
একই দিনে জিতেছেন জোয়ার হক প্রধান। ভারতের মানুশ শাহকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৭তম স্থানে আছেন বাংলাদেশের এই দাবাড়ু।
 
চতুর্থ রাউন্ডে স্বদেশি সিরাজুল কবিরকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ৪২তম স্থানে আছেন নাসির আহমেদ। ২ পয়েন্ট নিয়ে সিরাজুল ৮৮তম স্থানে আছেন।
 
চার রাউন্ড শেষে ২ করে পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশের কাজী আফজাল মাহবুব ১১২তম, আমিনুল ইসলাম ১২৪তম, আব্দুর রাজ্জাক ১২৫তম স্থানে আছেন।