২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছেড়ে ডর্টমুন্ডে বার্ত্রা

বার্সেলোনার ডিফেন্ডার মার্ক বার্ত্রা বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেবেন। তার চুক্তির বাইআউট ক্লজে থাকা ৮০ লাখ ইউরো দিয়ে তাকে দলে নিচ্ছে জার্মানির ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 05:50 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

১২ বছর বয়সে বার্সেলোনার যুব দলে যোগ দেন বার্ত্রা। সেই থেকে কাতালান ক্লাবটিতেই খেলেন ২৫ বছর বয়সী স্পেনের এই ডিফেন্ডার। 

গত শুক্রবার এক বিবৃতিতে তরুণ এই ডিফেন্ডারকে শুভকামনাও জানায় লা লিগার শিরোপা জয়ী বার্সেলোনা।

স্পেনের হয়ে ১০টি ম্যাচ খেলা বার্ত্রা দেশটির ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের দলেও আছেন। 

এর আগে বার্সেলোনার আরেক ডিফেন্ডার দানি আলভেসের বার্সেলোনা ছাড়া নিশ্চিত হয়। ব্রাজিলের এই ফুটবলার ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসে নাম লেখাবেন।