এশিয়ান একক দাবার অষ্টম রাউন্ডে মিনহাজের জয়
উজবেকিস্তানে এশিয়ান একক দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে জিতেছেন বাংলাদেশের মিনহাজ উদ্দিন। একই দিনে হেরেছেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন।
বৃহস্পতিবার চীনের ফিদে মাস্টার ঝু ইকে হারান মিনহাজ। চতুর্থ জয়ে ৫ পয়েন্ট নিয়ে ২৩তম স্থানে আছে এই আন্তর্জাতিক মাস্টার।
একই দিনে মেয়েদের বিভাগে স্বাগতিক উজবেকিস্তানের সিতোরা সাপারোভার কাছে হারেন শিরিন। আড়াই পয়েন্ট নিয়ে ৩০তম স্থানে আছে বাংলাদেশের এই মহিলা ফিদে মাস্টার।
