২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে অ্যাজাক্সের প্রথম জয়

বাংলাদেশ রেলওয়েকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগে প্রথম জয় পেয়েছে অ্যাজাক্স এসসি। একই দিনে ওয়ারী ক্লাবকে হারিয়েছে সাধারণ বীমা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 07:32 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার রেলওয়েকে ৬-০ গোলে হারায় অ্যাজাক্স। তৌমুর মালিক দুটি এবং ইমতিয়াজ আহমেদ, রাহাত সারোয়ার, শাহিদুল ইসলাম ও বাপ্পী ‍কুমার একটি করে গোল করেন।

চলতি লিগে এটি অ্যাজাক্সের প্রথম জয়। আগের পাঁচ ম্যাচে একটি ড্র ও চারটি হার তাদের। অন্যদিকে লিগে ছয় ম্যাচের সবগুলোতেই হারল রেলওয়ে।

দিনের অপর ম্যাচে জিয়াউর রহমানের একমাত্র গোলে ওয়ারীকে হারায় সাধারণ বীমা। চলতি লিগে এটি সাধারণ বীমার দ্বিতীয় জয় ও ওয়ারীর তৃতীয় হার।