উজবেকিস্তানে সপ্তম রাউন্ডে মিনহাজ, শিরিনের হার
টানা দুই জয়ের পর উজবেকিস্তানের এশিয়ান একক দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডে হেরেছেন বাংলাদেশের মিনহাজ উদ্দিন ও শারমীন সুলতানা শিরিন।
বুধবার সপ্তম রাউন্ডে স্বাগতিক উজবেকিস্তানের ফিদে মাস্টার উলুগবেগ তিলায়েভের কাছে হারেন মিনহাজ। ৪ পয়েন্ট নিয়ে ৩৯তম স্থানে আছে এই আন্তর্জাতিক মাস্টার।
একই দিনে মেয়েদের বিভাগে ইউক্রেনের নোদিরা নাদিরিয়ানোভার কাছে হারেন শিরিন। আড়াই পয়েন্ট নিয়ে ২৭তম স্থানে আছেন বাংলাদেশের এই মহিলা ফিদে মাস্টার।
