২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনিয়র বাস্কেটবলে বাংলাদেশের টানা দুই হার

এশিয়ান জুনিয়র বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের দক্ষিণ এশিয়া অঞ্চলের বাছাইয়ে ভারতের পর নেপালের কাছেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। টানা দুই হারে মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেলো সজীব-কামরুলদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 09:03 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৯০-৩১ পয়েন্ট ব্যবধানে হারে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ম্যাচে লড়াই করে নেপালের কাছে ৫৭-৫৪ পয়েন্টে হার মানে স্বাগতিকরা।
 
একই দিনে বাংলাদেশকে হারানোর আগে নেপাল ৬৫-৬৪ পয়েন্টে জেতে শ্রীলংকার বিপক্ষে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১২৭-৫২ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় ভারত।
 
টানা দুই হারে এশিয়ান বাস্কেটবলের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেলো বাংলাদেশের। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।