২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব কাপ রাগবির সেরা ওল্ড ডিওএইচএস

গুলশান রাগবি ক্লাবকে হারিয়ে ক্লাব কাপ রাগবির এবারের প্রতিযোগিতার সেরা হয়েছে ওল্ড ডিওএইচএস। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 08:24 PM

Updated : 12 Apr 2022, 02:10 AM

মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বুধবার ফাইনালে ১৫-১২ পয়েন্টে গুলশান রাগবি ক্লাবকে হারায় ওল্ড ডিওএইচএস।

ওল্ড ডিওএসএইচ, গুলশান রাগবি ক্লাব, আজাদ স্পোটিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, রাজধানী রাগবি ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও ওল্ড ঢাকা রাগবি ক্লাব-এই আট দল এবারের প্রতিযোগিতায় অংশ নেয়।