২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয়ে শেষ ষোলোতে মারে

সরাসরি সেটে জিতে ফরাসি ওপেনের শেষ ষোলোতে উঠেছেন অ্যান্ডি মারে। চতুর্থ রাউন্ডে উঠতে সহজ জয় পেয়েছেন গতবারের চ্যাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2016, 12:15 AM

Updated : 20 Aug 2022, 12:49 PM

শুক্রবার তৃতীয় রাউন্ডের ম্যাচে ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচকে  ৬-১, ৬-৪, ৭-৬ গেমে হারান গত দুই আসরে সেমি-ফাইনাল খেলা ব্রিটিশ তারকা মারে।

চতুর্থ রাউন্ডে মারে খেলবেন যুক্তরাষ্ট্রের জন ইসনারের বিপক্ষে।

তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হারান ফ্রান্সের জেরেমি চার্ডিকে।

পুরুষ এককের চতুর্থ রাউন্ডে আরও উঠেছেন নবম বাছাই ফ্রান্সের রিচার্ড গাসকে।

মেয়েদের এককের গতবারের রানার্সআপ চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন সামান্থা স্টোসার।

মেয়েদের তৃতীয় রাউন্ডে শুক্রবার আরও জিতেছেন দ্বিতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।