উজবেকিস্তানে জয়ে শুরু মিনহাজের
উজবেকিস্তানে এশিয়ান একক দাবা চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে শুরু করেছেন বাংলাদেশের মিনহাজ উদ্দিন। মেয়েদের বিভাগে শারমীন সুলতানা শিরিন ড্র করেছেন। আর হেরেছেন শামীমা আক্তার লিজা।
তাসখন্দে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে সৌদি আরবের আব্দুল রহমান মাসরিহিকে হারান আন্তর্জাতিক মাস্টার মিনহাজ।
একই দিনে মেয়েদের বিভাগে প্রথম রাউন্ডে মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার স্বামীনাথান সৌম্যর সঙ্গে ড্র করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা চীনের আন্তর্জাতিক মাস্টার গুও কির কাছে হেরেছেন।
