‘অর্থ আর মডেল নিয়ে চিন্তিত নয় রোনালদো’
ক্রিস্তিয়ানো রোনালদোর পেশাদারি মনোভাবের প্রশংসা করেছেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ মনে করেন, স্পেনের সফলতম ক্লাবটির তারকা এই ফরোয়ার্ডের অর্থ বা সুপার মডেলদের পাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না; তিনি শুধু সেরা হতে চেয়েছেন।
আনচেলত্তির অধীনে ২০১৩-১৪ মৌসুমে রিয়ালকে তাদের ইতিহাসে ইউরোপ সেরার প্রতিযোগিতায় দশম শিরোপা জেতাতে মূল ভূমিকা রেখেছিলেন রোনালদো।
বায়ার্ন মিউনিখের হবু কোচ আনচেলত্তি বলেন, “অর্থ নিয়ে তার মাথাব্যথা ছিল না; সে কেবল সেরা হতে চেয়েছিল। আমি সবিস্তারে বলতে পারব না। কিন্তু আমি আপনাদের বলতে পারি, সে সব সময় যেভাবে মডেলদের আর অন্য বিষয়গুলোর চেয়ে ক্যারিয়ারকে এগিয়ে রাখত, তা অসাধারণ।”
এ বিষয়ে একটা উদাহরণও তুলে ধরেন আনচেলত্তি।
“ভোর তিনটায় বরফ জলে গোসল করতো রোনালদো, এমনকি ইরিনা (রোনালদোর সাবেক প্রেমিকা) বাড়িতে তার জন্য অপেক্ষা করার পরও।”
