নাইকির সঙ্গে নতুন চুক্তি বার্সার
নাইকির সঙ্গে লম্বা সময়ের জন্য নতুন চুক্তি সই করেছে বার্সেলোনা।
যুক্তরাষ্ট্রের ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির সঙ্গে বার্সেলোনা প্রথম যুক্ত হয়েছিল ১৯৯৮ সালে।
বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, নতুন চুক্তির বিস্তারিত ক্লাবের পরবর্তী সাধারণ সভায় জানানো হবে। তখনই এটা অনুমোদিত হবে।
নাইকির সঙ্গে বন্ধনের পর বার্সেলোনা এ পর্যন্ত চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা, চারটি কোপা দেল রে আর তিনটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জেতে।
বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বলেন, "নতুন এই চুক্তি নিয়ে আমি রোমাঞ্চিত এবং আমরা এক সঙ্গে ক্রীড়া সাফল্য উদযাপন করে যেতে পারব বলে আত্মবিশ্বাসী আমি।”
