২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে কাতালান পতাকা নিষিদ্ধের প্রতিবাদ বার্সা সভাপতির

কোপা দেল রের ফাইনালে কাতালান পতাকা নিষিদ্ধ করার প্রতিবাদে বার্সেলোনার সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ মাদ্রিদে ম্যাচটি দেখতে নাও যেতে পারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 09:46 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

ঘরোয়া ‘ডাবল' জয়ের লক্ষ্য নিয়ে আগামী রোববার আতলেতিকো মাদ্রিদের মাঠ ভিসেন্তে কালদেরনে কোপা দেল রের ফাইনালে ইউরোপা লিগ জয়ী সেভিয়ার মুখোমুখি হবে স্পেনের স্বায়ত্বশাসিত অঞ্চল কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনা। 

গত মৌসুমের কোপা দেল রের ফাইনালে কাতালান পতাকা দেখানোর জন্য কাম্প নউয়ের ক্লাবটিকে জরিমানা করা হয়েছিল। আর এবার কাতালান পতাকা নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেন মাদ্রিদের গভর্নর কনসেপসিওন দানকাউসা।

এক বিবৃতিতে বার্সেলোনা এই নিষেধাজ্ঞাকে ‘মত প্রকাশের স্বাধীনতায় আক্রমণ’ বলে উল্লেখ করে।

ক্লাবটির সহ-সভাপতি কার্লেস ভিলাররুবি বলেন, “সভাপতির ফাইনালে না যাওয়ার বিষয়টি ভেবে দেখা হবে। যেটা নিশ্চিত তা হলো খেলোয়াড়রা মাঠে যাবে এবং ডাবল জয়ের চেষ্টা করবে।”