ইউরোর জার্মান দলে চোটগ্রস্ত শোয়াইনস্টাইগার
হাঁটুর চোটে পড়া বাস্টিয়ান শোয়াইনস্টাইগারকে ইউরোর জন্য জার্মানির প্রাথমিক দলে রেখেছেন কোচ ইওয়াখিম লুভ।
জার্মানির অধিনায়ক শোয়াইনস্টাইগার চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জানুয়ারি থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে কেবল একটি ম্যাচই খেলতে পারেন।
চূড়ান্ত দলে শোয়াইনস্টাইগারকে রাখার সিদ্ধান্ত তার ফিটনেসের উপর নির্ভর করছে বলে জানান লুভ।
“এখনও চোট আছে তার কিন্তু সে আবার দৌড়াচ্ছে। সে কখন ফিরবে অবশ্যই আমরা তা দেখব। সে যথা সময়ে সেরে না উঠলে কে অধিনায়ক হবে সেই সিদ্ধান্ত নেব আমরা।”
বেসিকতাসকে তুরস্কের সুপার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ফরোয়ার্ড মারিও গোমেজকেও দলে রেখেছেন লুভ। উদীয়মান তিন মিডফিল্ডার ইউলিয়ান ভাইগেল, জসুয়া কিমিচ আর লেরয় সানে জায়গা পেয়েছেন দলে।
গালাতাসারাইয়ের ফরোয়ার্ড লুকাস পোডলস্কি তার ক্লাবের ভালো পারফরম্যান্স আন্তর্জাতিক পর্যায়েও দেখাতে পারবে বলে মনে করেন লুভ।
ইউরোর জন্য জার্মানির প্রাথমিক দল:
গোলরক্ষক: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), বার্নড লেনো (বায়ার লেভারকুজেন), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা)।
ডিফেন্ডার: জেরোম বোয়াটেং (বায়ার্ন মিউনিখ), এমরে কান (লিভারপুল), ইয়োনাস হেক্টর (কোলন), বেনেডিক্ট হুভেডেস (শালকে), মাটস হামেলস (বরুসিয়া ডর্টমুন্ড), স্কোড্রান মুস্তাফি (ভালেন্সিয়া), জেবাস্টিয়ান রুবি (হফেনহেইম), আন্টোনিও রুডিগার (রোমা)।
মিডফিল্ডার: করিম বেলারাবি, ইউলিয়ান ব্রান্ট (বায়ার লেভারকুজেন), ইউলিয়ান ড্রাক্সলার (ভলফ্সবুর্গ), মারিও গোটসে (বায়ার্ন মিউনিখ), সামি খেদিরা (ইউভেন্তুস), জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (আর্সেনাল), লেরয় সানে (শালকে), বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (ম্যানচেস্টার ইউনাইটেড), ইউলিয়ান ভাইগেল (বরুসিয়া ডর্টমুন্ড)।
ফরোয়ার্ড: মারিও গোমেজ (বেসিকতাস), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), লুকাস পোডলস্কি (গালাতাসারাই), মার্কো রয়েস (বরুসিয়া ডর্টমুন্ড), আন্ড্রে শুরলে (ভলফ্সবুর্গ)।
