বর্ষসেরা কোচ রানিয়েরি
লেস্টার সিটিকে তাদের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেওয়া ক্লাওদিও রানিয়েরি ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন।
মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে এই লেস্টারকেই সাফল্যের চূড়ায় বসান ইউভেন্তুস, এএস রোমা, নাপোলি ও চেলসির সাবেক কোচ রানিয়েরি।
২০০২ ও ২০০৪ সালে আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ভেঙ্গারের পর ব্রিটিশ বা আইরিশ কোচেদের বাইরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতলেন ৬৪ বছর বয়সী রানিয়েরি।
রানিয়েরি এর আগে তার দেশ ইতালির মৌসুম সেরা কোচের পুরস্কার জেতেন।
