বার্সেলোনায় শিরোপা উদযাপন
লা লিগা জয়ের উদযাপনে বার্সেলোনার রাস্তা হয়ে উঠলো সমর্থকদের এক জনসমুদ্র। প্রিয় দলের ২৪তম লিগ শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসলো পুরো কাতালুনিয়া।
বার্সেলোনার এই উদযাপনের শুরু শনিবার রাতে। গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে মেসি-নেইমাররা শিরোপা নিশ্চিত করার পরই সিউদাদ কনদালের রাস্তায় উৎসবের আনন্দে মেতে ওঠে সমর্থকেরা। পরে গ্রানাদা থেকে বিজয়ী বেশে ফিরে পুরো দল নিজেদের মধ্যে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে মেতে ওঠে।
